রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

রাজবাড়ী জেলার গোয়ালন্দের দেবগ্রামে গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে

মোঃ মজিবুর জুয়েল / ৭৮
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সি বাজার আশ্রয়ন কেন্দ্র মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার বিলুপ্তপ্রায় ঐতিহ্যবাহী লাঠি খেলা।
 রবিবার (৯ নভেম্বর) বিকেলে মো. হামেদ মৃধা ও গ্রামবাসীর আয়োজনে, মো. জামাল মুন্সি, মো. হান্নান মোল্লা ও হেলাল মোল্লার সার্বিক সহযোগিতায় প্রয়াত কাদের মৃধার স্মরণে এই লাঠি খেলার আয়োজন করা হয়।
বাদ্যযন্ত্রের তালে তালে লাঠিয়ালরা মাঠে প্রবেশ করেন। প্রতিপক্ষের আঘাত থেকে নিজেকে রক্ষা করে পাল্টা আঘাতের চেষ্টায় মেতে ওঠেন খেলোয়াড়রা। দর্শকদের করতালি ও উল্লাসে মুখরিত হয়ে ওঠে মাঠের চারপাশ। আনন্দ আর উৎসবমুখর পরিবেশে চলে গ্রামের এই ঐতিহ্যবাহী লাঠি খেলা।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং রাজবাড়ী-১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ইসমাইল হোসেন মোল্লার সভাপতিত্বে এবং ইদ্রিস মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আল রেজা, যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ান, পৌর যুবদলের মো. দেলোয়ার হোসেন মোল্লা প্রমুখ।
গ্রামীণ ঐতিহ্যের পুনরুজ্জীবনে এমন আয়োজন ভবিষ্যত প্রজন্মের কাছে গ্রামবাংলার সংস্কৃতিকে তুলে ধরতে ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category