রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে আদমদীঘি উপজেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা গোয়ালন্দে খোলা ট্রাকে বালু-মাটি পরিবহন, ধুলা-বালুর দাপটে নাকাল সাধারণ মানুষ জনগণের সার্বিক নিরাপত্তা রক্ষায় জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গোয়ালন্দে ওয়েটস্কেল অনিয়ম ইউএনও বরাবর এলাকাবাসীর অভিযোগ তরমুজ চারা নষ্ট করে কৃষকের সাথে এ কেমন শত্রুতা ঝিনাইদহ পুলিশ লাইন্সে সুপার স্পেশাল ‘কিট প্যারেড’ পরিদর্শনে এসপি, ঝিনাইদহ ক্মাঠালিয়ায় মাদকবিরোধী কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত আদমদীঘিতে সড়কে প্রাণ গেল অটো চালকের, আহত তিন যাত্রী ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদীর বাসায় চুরির ঘটনা

লালপুরে ছাত্রলীগ নেতাকে আটকের পর ছেড়ে দিল পুলিশ

মোঃ আল-বেরুনী  / ১৭৫
Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২০ পূর্বাহ্ন

নাটোরের লালপুর এক ছাত্রলীগ নেতাকে আটকের পর হ্যান্ডকাপ খুলে ছেড়ে দিয়েছে পুলিশ। শনিবার ৮ নভেম্বর বিকেলে উপজেলার বিলমাড়িয়া ইনডোর স্টেডিয়ামে একটি ফুটবল টুর্নামেন্ট চলাকালে এঘটনা ঘটে। এই ঘটনাযর পর সামাজিক মাধ্যম সহ স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় ওঠে। স্থানীয় সূত্রে জানা গেছে গত
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিলমাড়িয়া ইনডোর স্টেডিয়ামে আয়োজিত বিলমাড়িয়া সুপার লীগের চতুর্থ ম্যাচের হাফটাইের খেলা চ্লছিল। এসময় সাদা পোশাকে পুলিশের কয়েকজন সদস্য সাহিদ আলী (২১) নামে এক ছাত্রলীগ কর্মীকে আটক করে। পুলিশ তাকে আটক করে হ্যান্ডকাপ পরালে উপস্থিত দলীয় নেতা কর্মীর চাপের মুখে হ্যান্ডকাপ খুলে দিয়ে সাহিদকে ছেড়ে দেয় পুলিশ। সাহিদ লালপুর উপজেলার মাধবপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে। এঘটনার সময় পুলিশের সদস্যরা সাহিদ আলী ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে যায় বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। টুর্নামেন্টের সভাপতি বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিস্টু জানান ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না বিধায় এ ব্যাপারে কিছু বলতে পারবো না।
 লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে ভুলবশত তাকে ধরা হয়েছিল। ফোন নিয়ে আসার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আমি কিছু জানি না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category