রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে আদমদীঘি উপজেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা গোয়ালন্দে খোলা ট্রাকে বালু-মাটি পরিবহন, ধুলা-বালুর দাপটে নাকাল সাধারণ মানুষ জনগণের সার্বিক নিরাপত্তা রক্ষায় জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গোয়ালন্দে ওয়েটস্কেল অনিয়ম ইউএনও বরাবর এলাকাবাসীর অভিযোগ তরমুজ চারা নষ্ট করে কৃষকের সাথে এ কেমন শত্রুতা ঝিনাইদহ পুলিশ লাইন্সে সুপার স্পেশাল ‘কিট প্যারেড’ পরিদর্শনে এসপি, ঝিনাইদহ ক্মাঠালিয়ায় মাদকবিরোধী কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত আদমদীঘিতে সড়কে প্রাণ গেল অটো চালকের, আহত তিন যাত্রী ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদীর বাসায় চুরির ঘটনা

সাপাহারে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৩

Abdullah Anshary / ২৭
Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন

নওগাঁর সাপাহার উপজেলার গোপালপুর গ্রামে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ তিনজন আহত হয়েছেন। রবিবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র তানভীর (৭) শ্রেণিকক্ষ থেকে বের হয়ে মাঠের দিকে গেলে হঠাৎ একটি হিংস্র শিয়াল তাকে আক্রমণ করে কামড় দেয়। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা শিয়ালটিকে ধাওয়া দিলে সেটি দৌড়ে গ্রামে ঢুকে পড়ে।
পরে শিয়ালটি ওই গ্রামের জাহাঙ্গীরের বাড়িতে প্রবেশ করে তাঁর স্ত্রী রশিদা বেগমকে (৪০) কপাল ও হাতে কামড় দেয়। এরপর পাশের বাড়ির গৃহবধূ চেহেরি (৩৮)-কে কামড় দিয়ে আহত করে। শিয়ালটি এরপরে একটি গরুকেও কামড় দেয় বলে স্থানীয়রা জানান।আহতের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে শিয়ালটিকে ধাওয়া দিয়ে ধরে পিটিয়ে মেরে ফেলে।
আহত তিনজনকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা কিছুটা গুরুতর হলেও তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয়রা ধারণা করছেন, শিয়ালটি জলাতঙ্কে আক্রান্ত ছিল। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category