মাগুরায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে “গণপ্রকৌশল দিবস ২০২৫” ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।
আজ ৯ নভেম্বর, রোববার সকাল ১০টায় আইডিইবি, মাগুরা জেলা শাখার উদ্যোগে ভায়না মোড়ে আইডিইবি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিল— “দক্ষ জনশক্তি—দেশ গঠনের মূল ভিত্তি।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী পলাশ কুমার ঘোষ, নির্বাহী প্রকৌশলী, ওজোপাটিকো মাগুরা; প্রকৌশলী এটিএম বেনজির রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, মাগুরা; এবং প্রকৌশলী কাজী সিরাজুদ্দোহা, অধ্যক্ষ, টিটিসি মাগুরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম, উপবিভাগীয় প্রকৌশলী, মাগুরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৌশলী মো: মাহাবুবুর রহমান টিটো, সাধারণ সম্পাদক, আইডিইবি মাগুরা জেলা শাখা।
বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন ও আধুনিকায়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা অনস্বীকার্য। প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নির্মাণে গণপ্রকৌশলীদের জ্ঞান ও দক্ষতা আরও কার্যকরভাবে কাজে লাগাতে হবে বলে তারা মত প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি আইডিইবি কার্যালয় থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।