সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

ফরিদপুর-৪ আসন মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়ে তুলবো-সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান

নাজিম বকাউল / ৮৮
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর ও চরভদ্রাসন) আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেছেন, দীর্ঘ ১৭ বছর পর খেলাফত মজলিস জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দিতে পেরেছে। আমি দীর্ঘদিন যাবৎ এলাকার মানুষের সুখে দু:খে পাশে থেকেছি, ভবিষ্যতেও পাশে থাকতে চাই। আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে মাদক ও সন্ত্রাসমুক্ত ফরিদপুর-৪ আসন গড়ে তুলবো।
শনিবার বিকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ চরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন মিজানুর রহমান।
তিনি আরো বলেন, বিগত দিনগুলোতে ভোট দিয়ে যাদের নির্বাচিত করেছেন সকলেই দূর্নীতি করেছেন, এলাকার উন্নয়ন করেননি। আমি সুন্দর সমাজ গড়ে তুলতে চাই, যেখানে থাকবে না অনিয়ম, দূর্নীতি।
জনসভায় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মুফতি মাহমুদুল হাসান ফায়েক, মাওলানা মিজানুর রহমান ফরিদী, সেক্রেটারি মুফতি আবু নাসের আয়ুবী প্রমূখ।
সর্ট…
 মাওলানা মিজানুর রহমান মোল্লা, বাংলাদেশ খেলাফত মজলিস মনোনিত সংসদ সদস্য প্রার্থী, ফরিদপুর-৪ আসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category