রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে আদমদীঘি উপজেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা গোয়ালন্দে খোলা ট্রাকে বালু-মাটি পরিবহন, ধুলা-বালুর দাপটে নাকাল সাধারণ মানুষ জনগণের সার্বিক নিরাপত্তা রক্ষায় জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গোয়ালন্দে ওয়েটস্কেল অনিয়ম ইউএনও বরাবর এলাকাবাসীর অভিযোগ তরমুজ চারা নষ্ট করে কৃষকের সাথে এ কেমন শত্রুতা ঝিনাইদহ পুলিশ লাইন্সে সুপার স্পেশাল ‘কিট প্যারেড’ পরিদর্শনে এসপি, ঝিনাইদহ ক্মাঠালিয়ায় মাদকবিরোধী কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত আদমদীঘিতে সড়কে প্রাণ গেল অটো চালকের, আহত তিন যাত্রী ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদীর বাসায় চুরির ঘটনা

জুয়াড়িদের বিরুদ্ধে পত্রিকায় খবর পরিবেশন করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

মোঃ হানিফ  / ৪৯
Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

জুয়াড়িদের বিরুদ্ধে দৈনিক নয়া বঙ্গবাজার পত্রিকার প্রকাশক ও সম্পাদক নূর আলম খবর পরিবেশন করায় তাকে প্রাণনাশের হুমকির অভিযোগ দিয়েছে জুয়াড়ি ফিরোজ আহমেদ শিপন (৩৫) বিরুদ্ধে । এই ব্যাপারে সাংবাদিক নূর আলম বাদী হয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, চাটখিলের বিভিন্ন এলাকায় থাইল্যান্ডী ও এম থাই জুয়ার জমজমাট ব্যবসা চলছে। এক শ্রেণীর মুখোশ ধারিরা সু-কৌশলে নিরিহ মানুষকে থাইল্যান্ডী ও এম থাই জুয়ার ফাঁদে পেলে নিঃস্ব করে দিচ্ছে। সাংবাদিক নূর আলম ভুক্তভোগীর অভিযোগ এবং তথ্য প্রমানের ভিত্তিতে বেশ কিছুদিন ধরে থাইল্যান্ডী জুয়ার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত (৫ নভেম্বর) পৌরসভার ৭নং ওয়ার্ডের মুনছুর আহমেদ এর ছেলে ফিরোজ আহমেদ শিপন সহ জুয়াড়িদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন। সংবাদ প্রকাশের জের ধরে শিপন গত বৃহস্পতিবার দুপুরে একটি অপরচিত নাম্বার থেকে নূর আলম কে কল দিয়ে তার বিরুদ্ধে নিউজ করার কারনে তাকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি ও গালমন্দ করে। এর কারন জানতে চাইলে সে তাকে যে খানে  পাবে সে খানে তাকে হত্যা করবে বলে হুমকি দেয়, যার কল রেকর্ডও রয়েছে।
এই ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ অভিযোগের দায়ের পর এখনও শিপনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
চাটখিল প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক গুলজার হোসেন সৈকত সহ সকল সাংবাদিক নেতৃবৃন্দ শিপনকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য উপজেলা ও পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category