রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

কাঠালিয়ায় তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

মোঃ মাহিন খান / ৭৮
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে ঝালকাঠির কাঠালিয়ায় লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নে এ কর্মসূচি পালন করা হয়।
গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঝালকাঠি জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক গোলাম আজম সৈকত।
এ সময় সাধারণ মানুষ রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচিকে স্বাগত জানিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন জানান। স্থানীয় ব্যবসায়ী, কৃষক, তরুণ-যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গোলাম আজম সৈকতের সাথে কুশল বিনিময় করেন এবং তার উদ্যোগকে সাধুবাদ জানান।
গণসংযোগে কাঠালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন চালিয়ে যেতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category