রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে আদমদীঘি উপজেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা গোয়ালন্দে খোলা ট্রাকে বালু-মাটি পরিবহন, ধুলা-বালুর দাপটে নাকাল সাধারণ মানুষ জনগণের সার্বিক নিরাপত্তা রক্ষায় জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গোয়ালন্দে ওয়েটস্কেল অনিয়ম ইউএনও বরাবর এলাকাবাসীর অভিযোগ তরমুজ চারা নষ্ট করে কৃষকের সাথে এ কেমন শত্রুতা ঝিনাইদহ পুলিশ লাইন্সে সুপার স্পেশাল ‘কিট প্যারেড’ পরিদর্শনে এসপি, ঝিনাইদহ ক্মাঠালিয়ায় মাদকবিরোধী কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত আদমদীঘিতে সড়কে প্রাণ গেল অটো চালকের, আহত তিন যাত্রী ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদীর বাসায় চুরির ঘটনা

নবাগত ওসিকে জামায়াতের ফুলেল শুভেচ্ছা

রেজাউল হাসান / ৯৯
Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন

শেরপুর জেলার নকলা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা শাখা।
শনিবার (৮ নভেম্বর) সকালে নকলা থানার অফিসকক্ষে এ শুভেচ্ছা প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জামায়াতের নেতৃবৃন্দ নকলায় শান্তি, নিরাপত্তা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন—
নকলা উপজেলা জামায়াতের আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা গোলাম সারোয়ার, সেক্রেটারি মো. শরীফুল ইসলাম শরিফ, ওলামা বিভাগের সভাপতি ও পৌর সভাপতি মাওলানা শাহ আলম শাহজাহান, উপজেলা মিডিয়া ও প্রচার সম্পাদক ও ২নং ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল হাসান সাফিত, যুব বিভাগের সভাপতি ও ৬নং পাঠাকাটা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আতিক আলম, ১নং ইউনিয়ন সভাপতি ফজলুর করিম সুইট, ২নং ইউনিয়ন সভাপতি নবী হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
আমির মাওলানা গোলাম সারোয়ার বলেন—
“বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির শান্তির রাজনীতি বিশ্বাস করে। আমরা কখনো সহিংসতা চাই না। দেশের এই ক্রান্তিকালে সবাইকে সচেতন থাকতে হবে, যাতে কেউ পরিস্থিতির সুযোগ নিতে না পারে। আমরা শান্তি চাই, ন্যায় চাই, ইনসাফ চাই।”
সভায় উপস্থিত নেতৃবৃন্দ নবাগত ওসিকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং নকলায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category