সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

অভয়নগরে এক বধুর দুই স্বামী

Aminur Rahman / ৬৭
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

যশোরের অভয়নগরে দুই স্বামীর অভিযোগে এক গৃহবধূ ও তার তথাকথিত দ্বিতীয় স্বামীকে আটক করেছে স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নওয়াপাড়া শাহীবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনকেই উদ্ধার করে অভয়নগর থানায় নিয়ে যায়।
আটক গৃহবধূর ভাই সোহেল বলেন, “আমার বোনের স্বামী আজিজুল হক দীর্ঘদিন প্রবাসে থাকেন। আমরা জানতাম না সে এখানে কে সঙ্গে থাকে। বোনের সংসার নষ্ট হয়ে যাবে ছবি তুলবেন না।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় যশোর সদর উপজেলার জঙ্গলবাধাল গ্রামের পলি বেগম (২৬)-এর সঙ্গে খুলনা জেলার ফুলতলা আলকা গ্রামের প্রবাসী আজিজুল হকের বিয়ে হয়। তাদের দুই সন্তান ইউসুফ (১১) ও তন্নি (৮) রয়েছে।
স্বামী বিদেশে যাওয়ার পর পলি আলকা গ্রামের হালিম হাওলাদারের ছেলে জসিম হাওলাদার (পেশায় ভ্যানগ্যারেজ মিস্ত্রি)–এর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। পরে নওয়াপাড়া শাহীবাগে ভাড়া বাসা নিয়ে ভুয়া কাবিননামা দেখিয়ে স্বামী-স্ত্রী সেজে বসবাস শুরু করে।
এদিকে প্রবাসী স্বামী আজিজুল হক কয়েক দিন আগে দেশে ফিরলে পলি আবার তার কাছে গিয়ে পাঁচ দিন সংসার করে। স্বামী আবার বিদেশে ফিরলে পলি আবার চলে আসে নওয়াপাড়ার তথাকথিত স্বামী জসিমের বাসায়।
গৃহবধূর ভাই সোহেল ও ছোট বোনের স্বামী রহমত শেখ তাকে খুঁজতে খুঁজতে নওয়াপাড়ায় পৌঁছে পুরো ঘটনা ধরিয়ে ফেলেন। বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়রা দুজনকে আটক করে।
অভয়নগর থানার এসআই আবু বক্কার বলেন, “তাদের থানায় আনা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category