রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে আদমদীঘি উপজেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা গোয়ালন্দে খোলা ট্রাকে বালু-মাটি পরিবহন, ধুলা-বালুর দাপটে নাকাল সাধারণ মানুষ জনগণের সার্বিক নিরাপত্তা রক্ষায় জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গোয়ালন্দে ওয়েটস্কেল অনিয়ম ইউএনও বরাবর এলাকাবাসীর অভিযোগ তরমুজ চারা নষ্ট করে কৃষকের সাথে এ কেমন শত্রুতা ঝিনাইদহ পুলিশ লাইন্সে সুপার স্পেশাল ‘কিট প্যারেড’ পরিদর্শনে এসপি, ঝিনাইদহ ক্মাঠালিয়ায় মাদকবিরোধী কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত আদমদীঘিতে সড়কে প্রাণ গেল অটো চালকের, আহত তিন যাত্রী ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদীর বাসায় চুরির ঘটনা

গলাচিপা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে প্রবীণ ও নবীনদের সাথে মতবিনিয় সভায় অংশ্রগ্রহণ করেন মনোনয়ন প্রত্যাশী শিপলু খান

মো:জহিরুল ইসলাম চয়ন / ৬১
Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন

পটুয়াখালী-৩(গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক পটুয়াখালী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান বলেছেন, আমাদের লক্ষ্য একটাই ধানের শীষের বিজয়। দল যাকে মনোনয়ন দেবে, আমরা সবাই তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করব। ব্যক্তিগত স্বার্থ নয়, দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামই আমাদের উদ্দেশ্য।
বৃহস্পাতিবার (৬নভেম্বর) বিকাল ৪টায় উপজেলার গজালিয়া ইউনিয়নে বিএনপি বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে প্রবীণ ও নবীনদের সাথে মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শীর্ষক আলোচনা সভা ও ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রস্তুতি সভা করেন।
সভায় প্রধান আলোচক হিসেবে শিপলু খান বলেন বলেন, জনগণ এখন পরিবর্তন চায়। দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও ভোটাধিকার ফিরে পেতে সবাই ধানের শীষের দিকে তাকিয়ে আছে। তাই আমরা সংগঠিতভাবে মাঠে কাজ করব, ঘরে ঘরে গিয়ে মানুষের মন জয় করব।
তিনি আরও বলেন, আমার বাবা মরহুম শাহজাহান খান এই দলের জন্য জীবন দিয়ে গেছেন।  এই আন্দোলন কেবল একটি দলের নয়, এটি জনগণের মুক্তির আন্দোলন। আমাদের সকল নেতাকর্মীকে শ্রঙ্খলা, সততা ও ঐক্যের মধ্য দিয়ে ধানের শীষকে বিজয়ের প্রতীকে পরিণত করতে হবে।
গলাচিপা উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. মামুন খানের সভাপতিত্বে গজালিয়া ইউনিয়ন পরিষদের মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সোহরাব মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুস সোবাহান মিয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান নেছার, উপজেলা যুব দলের যুগ্ম সম্পাদক মো. শাহাবুদ্দিন সিকদার,  মো. সোহাগ মিয়া, মো. শায়েব আলী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের ভবিষ্যৎ নির্ধারণের নির্বাচন। বিএনপির প্রস্তুাবিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নই জনগণের মুক্তির পথ তৈরি করবে।
সরকারের দমন-নিপীড়নের মধ্যেও বিএনপি নেতাকর্মীরা যেভাবে মাঠে আছে, তা প্রমাণ করে জনগণ এখনো ধানের শীষের প্রতি আস্থা রাখে। তারা বলেন, আমরা তারেক রহমানের নির্দেশে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে শেষ পর্যন্ত লড়ব।
সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা শিপলু খানের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category