সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

সোনারগাঁয়ে রাস্তায় পড়ে রইল ওএমএসের চালের বস্তা, এ নিয়ে এলাকায় জনগনের মিশ্র প্রতিক্রিয়া

মোঃ নুর নবী জনি  / ১০৩
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
Oplus_131072

 নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে সরকারি ওএমএস (ওপেন মার্কেট সেল) এর চালের একটি বস্তা পড়ে থাকতে দেখা গেছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটেছে নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর টিটিরবাড়ি বাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়,গত মঙ্গলবার গভীর রাতে এক ব্যক্তি বাজারের পাশের রাস্তায় চালের বস্তাটি পড়ে থাকতে দেখে সেটি রাস্তার পাশে সরিয়ে রাখেন। পরদিন সকালে খবরটি এলাকাজুড়ে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়। তাদের ধারণা, রাতের আঁধারে ট্রাকে করে সরকারি ওএমএসের চাল পরিবহনের সময় বস্তাটি পড়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক দোকানদার বলেন, রাত প্রায় ১২টার দিকে একটা ট্রাককে এই রাস্তায় যেতে দেখি। পরে সকালে শুনি সরকারি চালের বস্তা পড়ে ছিল। কীভাবে পড়ল, সেটা কেউ জানে না, ওএমএসের চাল নিয়ে অনেক কথাবার্তা চলে। এসব বস্তা যদি সত্যিই সরকারি হয়, তাহলে বিষয়টা তদন্ত করা উচিত।

স্থানীয় ব্যক্তিরা বলেন, সরকারের চাল গরিব মানুষের জন্য, কিন্তু মাঝে মাঝে এসব চাল বাজারে বিক্রি হয়ে যায়। এমন অনিয়ম বন্ধ করা দরকার।

জানা গেছে, ওই ইউনিয়নের টিটিরবাড়ি এলাকায় ওএমএসের ডিলার হিসেবে দায়িত্ব পালন করছেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সেলিম ভূইয়া। একাধিক সূত্রের দাবি,অবৈধভাবে গত জুন মাসে তিনি অর্থ লেনদেনের মাধ্যমে ডিলারশিপ নেন,ধারনা করা হচ্ছে রাতের আধারে তার গোডাউন থেকে মাল সরানোর সময় এই চাউলের বস্তা রাস্তায় পড়ে যায়।  তবে এলাকাবাসীর দাবি, সরকারি ওএমএস পণ্য পরিবহনে স্বচ্ছতা ও নজরদারি বাড়াতে হবে, যাতে এমন অনিয়ম বা অবহেলার পুনরাবৃত্তি না ঘটে।

এবিষয়ে সেলিম ভূইয়া বলেন, চালের বস্তা পড়ে থাকার বিষয়ে আমি কিছুই জানি না। আমার দোকানের কর্মীরা নিয়মিতভাবে সরকার নির্ধারিত নিয়মে চাল বিক্রি করছে। বিষয়টি আমি খতিয়ে দেখব।

অপরদিকে এ ঘটনায় এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category