রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

‎হরিপুরে উপজেলা বিএনপির বিক্ষোভ কর্মসূচী ও মানববন্ধন

‎গোলাম রব্বানী / ৫৬
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

‎ঠাকুরগাঁওয়ের হরিপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  ঠাকুরগাঁও-০২ আসনের ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়নের জন্য হরিপুরে বিএনপির বিক্ষোভ কর্মসূচী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (০৬ নভেম্বর) দুপুরে হরিপুর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে এই বিক্ষোভ কর্মসূচী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ কর্মসূচী ও মানববন্ধন উপজেলা বিএনপি’র কার্য্যালয় হতে মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বটতলীতে ঘন্টাব্যাপী  আলোচনায় শেষ হয়।

বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন  অংশগ্রহণে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি  উপাধ্যক্ষ আলহাজ্জ মো.জামাল উদ্দীন,  বিএনপি’র সহ-সভাপতি ও ৫নং  হরিপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম ডিলার, ১নং গেদুড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম, হরিপুর ইউনিয়ন পরিষদের বিএনপির সভাপতি আব্দুল হামিদ মিলারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত উপজেলা বিএনপির সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

‎বিক্ষোভ কর্মসূচী ও মানববন্ধনে প্রধান আলোচক হিসেবে  উপজেলা বিএনপির সভাপতি  উপাধ্যক্ষ আলহাজ্জ মো.জামাল উদ্দীন,  বলেন “দেশের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই। জনগণ আজ পরিবর্তন চায়, দেশবিরোধী অপশক্তিকে রুখতে আমরা ঐক্যবদ্ধভাবে মাঠে আছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ওয়ার্ড, প্রতিটি গ্রামে গিয়ে মানুষের মন জয় করতে হবে।”

‎তিনি আরও বলেন, “গণতন্ত্রের জন্য আমরা লড়াই করছি, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। তাই নেতা-কর্মীদের শান্তিপূর্ণভাবে সংগঠিত থেকে ধানের শীষের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category