সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

মাগুরা জেলা পরিষদের উদ্যোগে দুস্থ, অসহায় রোগী ও শিক্ষার্থীদের মাঝে এককালীন আর্থিক অনুদান বিতরণ

মো: সাজ্জাদ হোসেন  / ৩৩
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

 আজ ৬ই নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় মাগুরা জেলা পরিষদ সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থবছরের জেলা পরিষদের নিজস্ব তহবিলের অর্থায়নে দুস্থ ও অসহায় রোগী ও শিক্ষার্থীদের মাঝে এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক মো: অহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হাসিনা মমতাজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ জাকির হোসেন।
এ সময় মোট ৩৯ জন দুস্থ ও অসহায় রোগী এবং শিক্ষার্থীর মাঝে এক লক্ষ পঁচাশি হাজার টাকার এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। এর মধ্যে সর্বোচ্চ ২০ হাজার টাকা এবং সর্বনিম্ন ২ হাজার টাকার চেক প্রদান করা হয়।
বক্তারা বলেন, জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে এই সহায়তা সমাজের অসহায় ও দরিদ্র মানুষের জন্য এক আশীর্বাদস্বরূপ।
অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category