গত ৬ নভেম্বর শালিখা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী শফিউল আলমের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টায় উপজেলা হল রুমে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিপ্লব কুমার রায়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির, মহিলা কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক টিকু, প্রধান শিক্ষক মোহাম্মদ বাহারুল ইসলাম, প্রধান শিক্ষক মোহাম্মদ ওয়াহিদুর রহমান,,। বক্তব্য রাখেন শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, মোহাম্মদ আবু হোসেন,মোহাম্মদ আলী হাসান, মোহাম্মদ মাহামুদা খাতুন প্রমুখ। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মির্জা আব্দুল গাফফার, সুপার ওমর আলী, শিক্ষক সেলিম রেজা, অফিস সহকারি মিনারুল ইসলাম,সাংবাদিকবৃন্দ সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রধান শিক্ষক ও সাধারণ শিক্ষকগণ।