রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে আদমদীঘি উপজেলা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল বীরগঞ্জে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা গোয়ালন্দে খোলা ট্রাকে বালু-মাটি পরিবহন, ধুলা-বালুর দাপটে নাকাল সাধারণ মানুষ জনগণের সার্বিক নিরাপত্তা রক্ষায় জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গোয়ালন্দে ওয়েটস্কেল অনিয়ম ইউএনও বরাবর এলাকাবাসীর অভিযোগ তরমুজ চারা নষ্ট করে কৃষকের সাথে এ কেমন শত্রুতা ঝিনাইদহ পুলিশ লাইন্সে সুপার স্পেশাল ‘কিট প্যারেড’ পরিদর্শনে এসপি, ঝিনাইদহ ক্মাঠালিয়ায় মাদকবিরোধী কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত আদমদীঘিতে সড়কে প্রাণ গেল অটো চালকের, আহত তিন যাত্রী ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদীর বাসায় চুরির ঘটনা

ওসি-ডিআইজি পরিচয়ে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের সদস্য গ্রেফতার

সুমিত বিশ্বাস / ৮৬
Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন

পুলিশের ওসি ও ডিআিইজি পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে প্রতারণার মাধ্যমে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য মো. সাদ্দাম হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে সিআইডি।

মঙ্গলবার (৫ অক্টোবর) বিকালে রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সাদ্দাম হোসেনের বাড়ি চাঁদপুরের কচুয়া থানা এলাকায়।

সিআইডি জানায়, খুরশীদ জাহান নামে এক ব্যবসায়ী গত ২৫ আগস্ট বিকালে হোয়াটস অ্যাপে একটি কল পান। কলদাতা নিজেকে ওসি মহসিন পরিচয় দিয়ে জানান, আলম গাজী নামে একজন অর্থপাচারকারী আসামি তাদের হেফাজতে আছেন, যিনি খুরশীদ জাহানের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে মানিলন্ডারিং করেছেন, এখন তাকেও আসামি করা হবে। এমন ভয়ভীতি দেখিয়ে প্রতারক চক্রটি তাদের দেওয়া ব্র্যাক ব্যাংকের বিভিন্ন একাউন্টে টাকা জমা দিতে বলেন।

খুরশীদ জাহান প্রতারকদের কথায় ভীত হয়ে ব্র্যাক ব্যাংকের একাধিক একাউন্টে তিন দফায় মোট ১৫ লাখ টাকা দেন। পরবর্তী সমেয় চক্রটি ডিআইজি পরিচয়ে আরও ২ লাখ টাকা দাবি করলে খুরশীদ জাহানের সন্দেহ হয় এবং তিনি এ বিষয়ে ডিএমপির ধানমন্ডি থানায় মামলা করেন।

মামলাটি সিআইডির তফসিলভুক্ত হওয়ায় এটির তদন্তভার গ্রহণ করে সিআইডি। তদন্ত প্রক্রিয়ায়, তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন তথ্য-উপাত্তের বিশ্লেষণের ভিত্তিতে সিআইডি চক্রের কার্যক্রম শনাক্ত করে। ওই অপরাধকার্যের সঙ্গে অভিযুক্তের সংশ্লিষ্টতা প্রাথমিকভাবে প্রামাণিত হলে, মঙ্গলবার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অভিযানে সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তার কাছ থেকে একটি স্মার্টফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়েছে।

সিআইডি আরও জানায়, গ্রেফতার আসামি অপরাধের বিষয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দিয়েছে।

তাকে আদালতে পাঠানোর পাশাপাশি চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে সিআইডি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category