সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

নিরাপত্তাহীনতার অভিযোগ ভুক্তভোগী এক নারীর

কোহিনূর আলম / ১২২
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

নেত্রকোণার কেন্দুয়ায় পুকুরের মাছ মরার ঘটনায় গ্রাম্য সালিসিতে দোষী সাব্যস্ত করে ৬ লাখ টাকা ধার্য্য করলে তা দিতে অস্বীকৃতি জানানোয় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী এক নারী ।
উপজেলার গড়াডোবা ইউনিয়নের বৃচিকনী গ্রামের রহমত উল্লাহর স্ত্রী জোসনা আক্তার (৪০) গত ২৮ অক্টোবর সন্ধ্যায় এ অভিযোগ করেন থানায় ।
এতে একই গ্রামের বাসিন্দা, ১। জালাল (৩০), পিতা আঃ কদ্দুছ ২। হৃদয় (৩৪), পিতা-সুলতান মিয়া ৩। জামাল (৩৪), পিতা- আঃ কদ্দুছ ও ৪। সুলতান মিয়া (৬০), পিতা- মৃত আবাল হোসেন গং, এর নাম উল্লেখ করা হয় হয়েছে ।
ভুক্তভোগী জোসনা আক্তার অভিযোগে আরো উল্লেখ করেন, বিবাদীগণ পরস্পর যথাক্রমে ভাই, চাচাতো ভাই । তাহারা অত্যন্ত ষড়যন্ত্রকারী, অত্যাচারী । বিবাদী জামাল মিয়ার সাথে জমি নিয়া মোকদ্দমা চলিতেছে আমার । তারা আমাকে ঘায়েল করার জন্য সুযোগ খুঁজিতেছিল ।
এরই প্রেক্ষিতে বিবাদী জামালের পুকুরের শিং মাছ মরার ঘটনার ১৫ দিন পর ষড়যন্ত্র করিয়া আমার বিরুদ্ধে অভিযোগ আনয়ন করে । এবং গত ২৫ অক্টোবর আমার বসতবাড়িতে শালিশ বসিয়া আমাকে দায়ী করিয়া ৬লাখ টাকা জরিমানা করে । আমি টাকা দিতে অস্বীকার করিলে বিবাদীগণ আমার বসতবাড়ির সমস্ত রাস্তা বেড়া দিয়া আটক করিয়া দেয় । আমি গৃহ হইতে ৯৯৯ নম্বরে ফোন দিলে কেন্দুয়া থানা হইতে এস আই, জনাব শহীদ সাহেব ঘটনাস্থলে পৌঁছিয়া আমাকে আটকাবস্থা হইতে উদ্ধার করেন । আমি বিবাদীগণের ভয়ে বাড়ী ছাড়া । টাকা না দিলে খুন করিয়া ফেলিবে বলিয়া হুমকি দিতেছে আমাকে । আমার নিরাপত্তা প্রয়োজন । তাছাড়া তিনি ঘটনা তদন্তক্রমে জান ও মাল রক্ষার্থে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান উক্ত অভিযোগে ।
এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, অভিযোগ পেয়েছি । তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category