সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ বক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন জেলা জামায়াত আমির গুম করে আমাকে একটি রুমে রাখা হয়, সেখানে টেবিলের গায়ে লেখা ছিল সিটিআইবি: হুমাম কাদের চেয়ারম্যানের বাড়িতে দাঁড়িপাল্লার গণসংযোগ, জামায়াতের প্রার্থীকে শোকজ রাজারহাটে তিস্তা তীর সংরক্ষণ প্রকল্পের আড়ালে অবৈধ বালু বাণিজ্যের অভিযোগ এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানা পরিচালনা পর্ষদের গঠিত নতুন কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি মরহুমদের কবর জিয়ারত ও স্থানীয়দের সঙ্গে সাক্ষাতে কাঁঠালিয়ায় সক্রিয় সৈকত সিরাজদিখানে মা ও মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার ঝিনাইদহ জেলা পুলিশের বড় ধামাকা! হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত পেয়ে খুশিতে আত্মহারা মালিকরা

সাভারে দুই বেসরকারি ইউনিভার্সিটির সংঘর্ষের ঘটনায় একে অপরের বিরুদ্ধে মামলা

মোঃ রফিকুল ইসলাম জিলু  / ১১৭
Update Time : সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

সাভারের বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও শিক্ষার্থী জিম্মির ঘটনায় একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে উভয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাভার মডেল থানা পুলিশ দুটি মামলাই গ্রহণ করেছে।
গতকাল মঙ্গলবার রাতে সাভার মডেল থানায় মামলা দুটি দায়ের করা হয় বলে  নিশ্চিত করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া।
তিনি বলেন, সিটি ইউনিভার্সিটির রেজিস্ট্রার অধ্যাপক মীর আক্তার হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেছেন। মামলায় এক জনের নাম উল্লেখ করে অজ্ঞাত এক হাজার জনকে আসামি করা হয়েছে।
এ ছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী প্রশাসনিক কর্মকর্তা আফতাব উদ্দিন খান বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেছেন। মামলায় ২৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলা দুটিতে এখন পর্যন্ত কাউকেই গ্রেপ্তার করা হয়নি বলেও জানান ওসি।
এর আগে গত রবিবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে সাভারের বিরুলিয়ায় তুচ্ছ এক ঘটনাকে (থুতু নিক্ষেপ) কেন্দ্র করে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ শুরু হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ায় প্রায় সাত ঘণ্টা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে শতাধিক শিক্ষার্থী আহত হন।
 সর্বশেষে, বুধবার উভয় বিশ্ববিদ্যালয়ই হামলা, ভাঙচুর ও জিম্মির অভিযোগ এনে একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category