রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

কেন্দুয়ায় জুয়া আইনে জব্দকৃত ষাঁড় প্রকাশ্য নিলামে বিক্রি

কোহিনূর আলম / ৩৩
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

নেত্রকোণার কেন্দুয়ায় “বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭” এর ধারা ১১ লঙ্ঘনের দায়ে ষাঁড়ের লড়াই থেকে জব্দকৃত একটি ষাঁড় নিলামে বিক্রি করেছে ভ্রাম্যমাণ আদালত ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আশুজিয়া ইউনিয়নের কৃষ্ণরামপুর বাজার থেকে জব্দকৃত ষাঁড়টি রামপুর বাজারে প্রকাশ্য ডাকে ১ লাখ ৩১ হাজার টাকায় নগদ বিক্রি করা হয় ।
জানা যায়, আশুজিয়া ইউনিয়নের কৃষ্ণরামপুর বাজার নামক স্থানে ষাঁড়ের লড়াইয়ের নামে জুয়া খেলা চলাকালে প্রথমে কেন্দুয়া থানা পুলিশ জব্দ করে ষাঁড়টি ।   পরে উক্ত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম – উল ইসলাম চৌধুরীর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয় । তখন অভিযুক্ত কাউকে / ষাঁড়ের মালিককে না পাওয়ায় জুয়ার লড়াইয়ে ব্যবহৃত পুলিশ হেফাজতে থাকা ষাঁড়টি উক্ত অপরাধের জন্য মোবাইল কোর্ট আইনের ১২(২) ধারা মোতাবেক ডিজপোজাল/বিলিবন্দেজ করার উদ্দেশ্যে প্রকাশ্য ডাকে অনুষ্ঠিত নিলাম প্রক্রিয়া সম্পন্ন হয় ।
ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান জুয়া খেলা বন্ধে এমন অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, আমরা চাই এমন অভিযান অব্যাহত থাকুক । যাতে জনমনে শান্তি বিরাজ করে ।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম – উল ইসলাম চৌধুরী জানান, উক্ত অপরাধের জন্য মোবাইল কোর্ট আইনের ১২(২) ধারা মোতাবেক উক্ত ষাঁড় জব্দপূর্বক ডিজপোজাল/বিলিবন্দেজ করার উদ্দেশ্যে প্রকাশ্য ডাকে অনুষ্ঠিত নিলাম প্রক্রিয়ায় নিলাম সম্পন্ন করা হয় । যে কোন জুয়া প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে ।
স্থানীয়দের দাবি দীর্ঘদিন যাবত ষাঁড়ের লড়াইয়ে অতিষ্ঠ ছিলাম আমরা । প্রশাসনের এমন অভিযানে আমরা স্বস্তি   অনুভব করছি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category