রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত

সুমিত বিশ্বাস / ১২৩
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল তালিকা প্রকাশ করা হবে। কয়টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে সে তালিকাও চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে নির্বাচন কমিশন ভবনে কমনওয়েলথের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসি সচিব জানান, চলতি সপ্তাহের মধ্যে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চূড়ান্ত করবে কমিশন। রোডম্যাপনুযায়ী কমিশনের সবকিছু শতভাগ করা সম্ভব নয়, সবমিলিয়ে সমন্বয় করে কাজ করছে ইসি।

তিনি আরও বলেন, জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে গেলে প্রতীক ব্যবহারের বিষয়ে এবং বিএনপির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত জানাবে কমিশন।

এ সময় ইসি সচিব আরও জানান, তরুণ ভোটার, আরপিও, স্টেকহোল্ডারদের সাথে ধারাবাহিক সংলাপ, সংস্কার কমিশনের সুপারিশের বিষয়, নিরাপত্তা, প্রযুক্তির অপব্যবহার ঠেকানো এবং নির্বাচনী সহায়তার বিষয়ে কথা হয়েছে বৈঠকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category