রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

পিআর পদ্ধতিতে নির্বাচন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত ব্যতীত সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

মোঃ হানিফ  / ১০৯
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠা, ন্যায়-ইনসাফের বাংলাদেশ গড়তে, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত  আগামীর বাংলাদেশ নির্মাণে, যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও আন্তর্জাতিক বাণিজ্য ঘাটতি দূর করতে হলে আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থীকে নির্বাচিত করতে হবে উল্লেখ করে নোয়াখালী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া এদেশে কোন নির্বাচন জনগণ মেনে নেবে না, গণমানুষের দাবির নতুন বাংলাদেশ গড়তে পিআর পদ্ধতিতে নির্বাচন ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। এছাড়া অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহনমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব নয়। প্রশাসনে দলীয়করণ বন্ধ করে অন্তর্র্বর্তীকালীন সরকার নিরপেক্ষতার প্রমাণ দিতে ব্যর্থ হলে জাতি বুঝতে বাকি থাকবে না সরকার একটি প্রহসনের নির্বাচন আয়োজন করবে। কোনভাবেই এদেশে যেনতেন নির্বাচন জনগণ হতে দেবে না। গতকাল শুক্রবার নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) আসনের ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) আসন পরিচালক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং নোয়াখালী-১ আসন সচিব মাওলানা মো. আক্তার হোসেনের পরিচালনায় স্থানীয় জয়াগ কলেজ অডিটোরিয়াম আয়োজিত ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনাইমুড়ি পৌর আমীর মাওলানা আব্দুল মতিন। অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল আব্দুল কাইয়ুম, নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহ, নোয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট তাজুল ইসলাম, চাটখিল উপজেলা আমীর মাওলানা মহি উদ্দিন হাসান, সোনাইমুড়ী উপজেলা আমীর হানিফ মোল্লা, ঢাকা চকবাজার থানা আমীর মো. আবুল হোসেন রাজন, এডভোকেট শাহজালাল, ঢাকাস্থ সোনাইমুড়ি ফোরামের সভাপতি মাওলানা হিফজুর রহমান, এডভোকেট সিরাজুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী জেলা উত্তর সেক্রেটারি মুজাহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ বাকের, চাটখিল উপজেলা সেক্রেটারি মো. নূর হোসাইন রিয়াজ, ঢাকাস্থ সোনাইমুড়ি ফোরামের সহ-সভাপতি হারুনুর রশিদ, সোনাইমুড়ী পৌর ফোরামের সমন্বয়ক জহিরুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category