রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

এ কে আজাদের বক্তব্যের প্রতিবাদে ফরিদপুরে জেলা যুবদলের মশাল মিছিল

নাজিম বকাউল, ফরিদপুর / ৪৪
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

ফরিদপুর জেলা যুবদলের উদ্যোগে বুধবার রাতে শহরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। ‘ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার দোসর’ এবং ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে আজাদ কর্তৃক ফরিদপুরে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফের বিরুদ্ধে দেওয়া ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্য ও অভিযোগের’ প্রতিবাদে এই বিক্ষোভ ও মশাল মিছিলের আয়োজন করা হয়।
রাতে শহরের সিভিল সার্জন অফিস থেকে মশাল মিছিলটি শুরু হয়ে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা যুবদলের সহ-সভাপতি কেএম জাফরের সভাপতিত্বে অনুষ্ঠিত  প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও মহানগর যুবদলের সাবেক সভাপতি বেনজির আহমেদ তাবরিজ এবং ফরিদপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামীম তালুকদার।
বক্তারা এ সময় এ কে আজাদের দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেন এবং অবিলম্বে সাবেক সংসদ সদস্য এ কে আজাদসহ তার সঙ্গে থাকা আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারের দাবি জানান।
 এ সময় জাতীয়তাবাদী যুবদলের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category