রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন হত্যার প্রতিবাদে পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল

মোঃ ইয়াহিয়া শাকুর, পটুয়াখালী জেলা প্রতিনিধি, / ৮৩
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য মোঃ জুবায়েদ হোসেন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে হাজী আক্কেল আলী হাওলাদার ডিগ্রি কলেজ ছাত্রদল। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে স্থানীয় প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

 

মিছিলে কলেজ ছাত্রদলের সভাপতি,মোঃ সাইদ ইসলাম তালহা সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জুবায়েদ হোসেনের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

বক্তারা বলেন, “সরকারি মদদে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর ধারাবাহিকভাবে হামলা চালানো হচ্ছে। এ হত্যাকাণ্ড তারই অংশ।”

 

সমাবেশ শেষে উপস্থিত নেতৃবৃন্দ শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল সমাপ্ত করেন এবং সারাদেশে ন্যায়বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category