রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

জাহিদুল ইসলাম / ১৩৬
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

নীলফামারীর ডিমলায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক নির্যাতনের প্রতিবাদ ও এমপি ভুক্ত শিক্ষকদের ২০% বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার দাবীতে লাগাতার কর্ম বিরতি, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে সর্ব দলীয় শিক্ষক কর্মচারীগন।
মঙ্গলবার সকাল ১০ টা হতে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলার সকল কলেজ, মাদ্রাসা ও মাধ্যমিক শিক্ষক কর্মচারীরা উপজেলা মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলার বিজয় চত্বর এলাকায় গিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন কর্মসূচির শেষে দুপুরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন,  ডালিয়া শিশুনিকেতন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো,ফইজুল আলম চৌধুরী ,জটুয়া খাতা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ, মাওলানা বজলা রহমান, খগাখরিবাড়ি জনতা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ,আফতাব হোসেন, ডিমলা বি,এম আই কলেজের অধ্যক্ষ, মো,আব্দুল কাদের, ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ, মো,শহিদুল ইসলাম ও সহযোগী অধ্যাপক মো,সেলিম রেজা, ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, মো,গোলাম রাব্বানী প্রধান ও শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ, মো,মনোয়ার হোসেন ।
সমাবেশে বক্তব্য বলেন , ভাতা প্রদানের দাবী এবং  প্রেসক্লাবের সামনে শিক্ষকদের ওপর বর্বররচিত হামলার প্রতিবাদ না হওয়া পর্যন্ত ডিমলা  উপজেলায় সকল এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে লাগাতার  কর্মবিরতি ও মানববন্ধন বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category