রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জামায়াত নেতাকর্মীরা দেশেই ছিলেন, মুচলেকা দিয়ে পালিয়ে যাননি : শফিকুর রহমান সোনারগাঁয়ে প্রতিবন্ধী অটোরিকশা চালক হত্যার ঘটনায় গ্রেপ্তার-৫ শার্শায় বিজিএমইএ বিশ্ব বিদ্যালয়ের আয়োজনে মতবিনিময় সভা সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ গ্রেপ্তার-১ খুলনা মফস্বল প্রেসক্লাবের আলোচনা ও প্রীতিভোজের মাধ্যমে যাত্রা শুরু আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে- রাজিব আহসান নাগরপুরে ধানের শীষের পক্ষে নির্বাচনীয় মিছিল জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা শেখ হাসিনার অবস্থান নিয়ে তির্যক মন্তব্য ভারতীয় সাবেক ক্রিকেটারের জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরের দিনব্যাপি কর্মশালা

ঝালকাঠিতে ধানের শীষের পক্ষে গণসংযোগে জনতার বাঁধভাঙ্গা উল্লাস

Md Imran / ৮০
Update Time : রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

 আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি জননেতা অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন তাঁর নির্বাচনী এলাকা ঝালকাঠি-২ আসনে (নলছিটি-ঝালকাঠি সদর) ধানের শীষের পক্ষে ধারাবাহিক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সেই কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর, ২০২৫) তিনি নলছিটি উপজেলার সিদ্ধকাঠী স্টেশনে এক পথসভায় বক্তব্য রাখেন।
তাঁর নির্বাচনী প্রচারণায় উপস্থিত জনতার মধ্যে ছিল চরম উদ্দীপনা। অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন যখন বক্তব্য রাখছিলেন, তখন ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় উচ্ছ্বাসিত জনতার বাঁধভাঙ্গা উল্লাস পরিলক্ষিত হয়। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি প্রমাণ করে যে নির্বাচনী মাঠে বিএনপির প্রার্থীর প্রতি সাধারণ মানুষের ব্যাপক সমর্থন রয়েছে।
ঝালকাঠি-২ আসনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন এই গণসংযোগে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের কাছে সরকারের বিভিন্ন ব্যর্থতা তুলে ধরেন এবং ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানান। এই সময় তাঁর সাথে নলছিটি উপজেলার বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ মনে করেন, অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের এই ধারাবাহিক গণসংযোগ ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে জনতা প্রস্তুত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category