আগোরাকে এক লাখ টাকা জরিমানা করেছে BSTI এর মোবাইল কোর্ট

রাজধানীর মগবাজারে আগোরা লিমিটেড এর একটি আউটলেটে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা করা হয়। BSTI সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার তদারকি ও মান নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, BSTI এর প্রয়োজনীয় অনুমোদন ছাড়া বেকিং পাউডার, আইসিং সুগার ও কাস্টার্ড পাউডার বিক্রি করা হচ্ছিল। এ অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইন অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।
রাজধানীর মগবাজার এলাকার সেলিনা পারভীন সড়কে পরিচালিত এ মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন BSTI এর উপ-পরিচালক  এস এম আবু সাঈদ, উপ-পরিচালক  মোঃ মিজানুর রহমান এবং সহকারী পরিচালক মোঃ মাজহারুল ইসলাম।
প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আশিকুজ্জামান, সিকান্দার মাহমুদ এবং এস এম মাহফুজার রহমান।
BSTI জানিয়েছে, বাজারে মানসম্মত ও অনুমোদিত পণ্য নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন