মাগুরা সদর উপজেলা পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের উন্নয়ন তহবিল (এডিপি) থেকে বাস্তবায়িত প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
বুধবার (১ জুলাই ২০২৬) দুপুর ১২টায় মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেরুন্নাহার।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ভেন্ডিং মেশিন, বেঞ্চ, হোয়াইটবোর্ড, ক্রিকেট সেট, ফুটবল এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ততা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা জেলা কৃষক দলের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রুবাইয়াত হোসেন খান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মহিলা দলের নেত্রী ও দুধ মল্লিক বালিকা বিদ্যালয়ের সভাপতি পাপিয়া শারমিন রত্নাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও সুধীজন।
অনুষ্ঠান শেষে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে আনুষ্ঠানিকভাবে শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী ও গাছের চারা তুলে দেওয়া হয়।






