মাগুরার শালিখা উপজেলার কাঁঠালবাড়িয়া খাল খনন প্রকল্পের কাজ সফলভাবে সমাপ্ত হয়েছে। আজ ৩০ জুন মঙ্গলবার বেলা তিনটায় খালের পাড়ে এক সংক্ষিপ্ত সভার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) চেয়ারম্যান ও বিএনপি নেতা হোসাইন শিকদার। তিনি তার বক্তব্যে খালের সুষ্ঠু ব্যবহার এবং এর রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন।
শালিখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) অফিসের সার্বিক তত্ত্বাবধানে নির্ধারিত সিডিউল বা নিয়ম মেনেই ১৭৫৩ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট এই খালটি খনন করা হয়েছে। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা ও খালের পাড়ের সৌন্দর্য বর্ধনে দুই ধারে ৫৬০টি উন্নত মানের নারিকেল গাছের চারা রোপণ করা হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় পল্লী শিল্পী সিরাজুল ইসলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে ‘উন্নয়নের ফুল ফুটিয়েছে শহীদ জিয়াউর রহমান’ শিরোনামের গানসহ বেশ কয়েকটি উন্নয়নমূলক গান পরিবেশন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব শালিখার সহ সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী, শালিখা ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক ও সাংবাদিক সুব্রত কুমার, স্থানীয় ব্যক্তিত্ব বাবর আলী, শরিফুল ইসলাম, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং খননকাজে অংশ নেওয়া শ্রমিকবৃন্দ।
হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতা হোসাইন শিকদার। তিনি তার বক্তব্যে খালের সুষ্ঠু ব্যবহার এবং এর রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন।