কুন্দশী পালপাড়া নদীর ঘাটে জাকিরের পরিত্যক্ত বাড়িতে চলছে প্রকাশ্যে মাদক সেবন

নড়াইলের লোহাগড়া  উপজেলার কুন্দশী পালপাড়া নদীর ঘাট এলাকায় জাকিরের পরিত্যক্ত বাড়িতে প্রকাশ্যে মাদক সেবন ও আড্ডা বসানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই বাড়িটিতে দিনের বেলা ও  সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত মাদকসেবীদের আনাগোনা চলে।
এলাকাবাসী জানান, প্রতিদিনই কিছু বখাটে যুবক ওই পরিত্যক্ত বাড়িতে জড়ো হয়ে গাঁজা ও অন্যান্য মাদক সেবন করে। এতে করে আশপাশের পরিবেশ নষ্ট হচ্ছে এবং নারীদের চলাচল ও এলাকার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। শিশু-কিশোরদের উপরও এর নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিযোগ।
স্থানীয় এক বাসিন্দা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, দিনের বেলা ও 
“সন্ধ্যা হলেই বাড়িটাতে মাদকসেবীদের আড্ডা বসে। আমরা বারবার বাধা দিয়েও কোনো কাজ হয়নি। এছাড়া নান্নু পালের বাড়ীতে ও চলে আড্ডা। প্রশাসনের হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও খারাপ হবে।”
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। দ্রুত অভিযান চালিয়ে মাদক সেবনের আড্ডা বন্ধ করা ও পরিত্যক্ত বাড়িটি তে অবৈধ আড্ডা বন্দ  করার দাবি জানিয়েছে স্থানীয়রা।
এ বিষয়ে বাংলাদেশ পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন