চাটখিলে মুরগীর ফার্মের ম্যানেজারের উপর হামলা, প্রাণ’নাশের হুমকির অভিযোগ

নোয়াখালীর চাটখিল উপজেলার সিংবাহুড়া গ্রামের কাজল মিয়ার মুরগির ফার্মের ম্যানেজারের উপর হামলা চালিয়ে আহত করা হয়েছে। এ ব্যাপারে আজ বৃহস্পতিবার সকালে ম্যানেজার শহীদুল ইসলাম (৪৭) বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের তুলাতলি গ্রামের আব্দুর রব চৌকিদারের ছেলে শহিদুল ইসলাম গত ৬ মাস ধরে মুরগির ফার্মে ম্যানেজার হিসেবে চাকরি করে আসছেন। গত রোববার বিকেলে মোঃ রাব্বি (২৫) ফার্মের ভিতরে ঢুকে অতর্কিতভাবে তার উপর হামলা করে তাকে মারধর করে গুরুতর আহত করে। এ ব্যাপারে বাড়াবাড়ি করলে মোঃ রাব্বি তার মা জাহানারা বেগম ও মোঃ নিজাম তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন শহিদুল ইসলাম।
এই বিষয়ে চাটখিল থানার তদন্তকারী কর্মকর্তা এস আই টুটুন মজুমদারের সাথে কথা বললে তিনি জানান, ঘটনাটি তদন্ত চলছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন