কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা

ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন।
সোমবার সকালে কাঠালিয়া প্রেসক্লাবের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন বলেন, বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর। একটি মহল এ বিষয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী সচিব মোঃ ইমরান শাহারিয়া, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত, জেলা ছাত্রদলের আহ্বায়ক আলী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন