যশোর উপশহরে হাউজিং এস্টেটের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়

 লটারীতে প্লট বরাদ্দ পাওয়া গ্রাহকদের প্লট হস্তান্তর করার লক্ষ্যে রোবার সকালে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। অভিযানে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
হাউজিং এস্টেট সূত্র জানায়,২০২৩ সালে নভেম্বর মাসে লটারীর মাধ্যমে প্লট বরাদ্দ দেওয়া হয়। প্লেটগুলোতে অবৈধ দখলদার থাকায় গ্রাহকদের বুঝিয়ে দেয়া যায়নি। ২০২৫ সালের জানুয়ারি মাসে অবৈধ দখলদারদের সরে যেতপ নোটিশ দেয়া হয়। নোটিশ দেয়ার পর তারা তাদের সথাপনা না সরিয় এর বিরুদ্ধে আন্দোলন  করে। একারনে উচ্ছেদ অভিযান বন্ধ হয়ে যায়।  অভিযানে নেতৃত্ব দেন খুলনার জাতীয়  গৃহায়নের ম্যাজিস্ট্রেট বশির গাজী। উপস্থিত ছিলেন খুলনার জাতীয়  গৃহায়নের নির্বাহী প্রকৌশলী  জিয়াউর রহমান,  উপবিভাগীয় প্রকৌশলী আশিক আহম্মেদ সাকিব, প্রশাসনিক কর্মকর্তা ইমাদুল ইসলাম তুহিনসহ পুলিশ, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের কর্মী উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন