ওসমানীনগরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সফল করতে সমন্বয় সভা

সিলেটের ওসমানীনগরে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ‘জরুরি এমআর (হাম-রুবেলা) টিকাদান কর্মসূচি ২০২৬’ উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল দুপুর ১২ টায় বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাইনুল আহসানের সভাপতিত্বে ও এমটি ইপিআই নিউটন ধরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মারুফ হোসাইন, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ ওসি মুরশেদুল আলম ভুঁইয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল আলম তালুকদার ,মেডিকেল অফিসার ডাক্তার আকিব হোসেন,ভারপ্রাপ্ত আরএমও ডাক্তার অন্যনা জামান মৌ, নুর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় ভূসন দেব,বুরুঙ্গা ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহবাবুল হোসাইন আহবাব, ইউপি সদস্য জুবায়ের আহমদ,বার্ড চক্ষু হাসপাতালের হাসপাতালের ম্যানেজার সজল,ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি  জুবেল আহমদ সেকেল, বর্তমান সাধারণ সম্পাদক কবির আহমদ, দপ্তর সম্পাদক জিতু আহমদ,প্রমুখ।
বক্তারা বলেন, হাম ও রুবেলা নির্মূলে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই ক্যাম্পেইনের আওতায় আনা হবে। কোনো শিশু যেন এই জীবন রক্ষাকারী টিকা থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
                                                             মোঃলিলুউর রহমান পংকি                        মোবাইল নম্বর ০১৭১২০৭১৮৯৯

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন