মাগুরায় বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ

অসহায় ও প্রতিবন্ধী মানুষের সহায়তায় এগিয়ে এসেছে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন, মাগুরা জেলা কমিটি। সংগঠনটির উদ্যোগে দুস্থদের মাঝে নগদ অর্থ প্রদান এবং নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দর্জি প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় জেলা অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে অসহায় ও দরিদ্র ৮৪ জনের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় এবং নারীদের স্বাবলম্বী করতে ১৬টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ শিবলী সাদিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. কুতুবউদ্দিন, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের খুলনা বিভাগের সমন্বয়ক মোঃ হাবিবুর রহমান, খুলনা জেলা কমিটির সভাপতি উজ্জ্বল, নড়াইল জেলা কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য অবসরপ্রাপ্ত সার্জেন্ট জালাউদ্দিন মিনা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ আমানত আলী এবং সভাপতিত্ব করেন মিসেস সালমা খাতুন।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়ানো প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব। সম্মিলিত উদ্যোগে তাদের স্বাবলম্বী করে গড়ে তোলা সম্ভব। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন