সাভারে ডিবি পুলিশের অভিযানে ২৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাভার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ২৪০ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় ডিবির একটি চৌকস টিম গত ৩১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল ৫টা ৪০ মিনিটে সাভার মডেল থানাধীন ব্যাংক কলোনী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে মোঃ সাইফুল ইসলাম (৪৫) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার দেহ তল্লাশি ও সাথে থাকা সামগ্রী পরীক্ষা করে ২,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব ইয়াবা স্থানীয় বাজারে খুচরা বিক্রির উদ্দেশ্যে ছোট ছোট চালানে সরবরাহ করা হচ্ছিল।
ডিবি (উত্তর) পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি মাদক কারবারের সাথে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন