২৬ মার্চ, ২০২৬ ইং বুধবার সকাল ১১ঃ০০ টায় রাঙ্গামাটি জেলাধীন লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে ও শিক্ষা অফিসার শাহনেওয়াজ ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে আমন্ত্রিত ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষিষ্ট বীর মুক্তিযোদ্ধা, মোঃ খোরশেদ আলম, মীর মোঃ শাহনেওয়াজ চৌধুরী, মোঃ তৈয়ব আলী প্রধানসহ সকল বীর মুক্তিযোদ্ধাগণ ও তাদের পরিবারের সদস্যরা।
আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু নাছির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, সেক্রেটারি তাজ মাহমুদ, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আমিনুর রশিদসহ বিভিন্ন রাজনৈতিক ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধে সকল বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করেন যাদের অসীম সাহসিকতার লড়াইয়ের সামনে পাকিস্তানি স্বৈরাচার বাহিনী পরাজয় স্বীকার করতে বাধ্য হয় এবং ১৬ ডিসেম্বর আমাদের দেশ স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে লাল সবুজের পতাকা নিয়ে বিজয়ের স্বাদ গ্রহন করে। সকল শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং যারা এখনো আমাদের মাঝে আছেন তাদের সুস্থ ও নিরাপদ জীবন কামনা করা হয়।
পরিশেষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে উপজেলা প্রশাসনের পক্ষ হতে উপহার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।






