পরকোট দশঘরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

চাটখিলে উপজেলার পরকোট দশঘরিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংঘঠন এক্স স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে, ১২ মার্চ বৃহস্পতিবার ঢাকার রমনা রেস্তোরায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলা  সিনিয়র ও জুনিয়রদের মধ্যে এক মধুর সেতুবন্ধন রচিত হলো। পূর্বের ধারাবাহিকতায় ঢাকায় অনুষ্ঠিত এই মাহফিলের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাতাসদস্য ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ ভুঁইয়া। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সাবেক সদস্য এ.এস.এম আবদুল আউয়াল ছালেহের সঞ্চলনায় প্রাণবন্ত এই অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের  মতামতের ভিত্তিতে এলোমনাই কমিটি গঠনের জন্য একটা খড়সা গঠনতন্ত্র প্রদান করা হয়। সেই খড়সা কপিতে সবাই নিজ নিজ মন্তব্য প্রদান করেন। আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়নের জন্য এনবিআর এর চেয়ারম্যান আবদুর খান কে উপদেষ্টা, ফরিদ আহমদ ভুঁইয়া কে আহবায়ক, বংলাদেশ ইউনিভার্সিটির রেজিষ্টার বিগ্রেডিয়ার মাহবুবুল হক কে সদস্য সচিব, সাবেক শিক্ষক মোঃ হারুনুর রশীদ বিএড কে একনম্বর সদস্য করে ১১  সদস্যের একটি গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠিত হয়।
গঠনতন্ত্র প্রণয়নের পর আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করে ধারাবাহিক ভাবে সদস্য সংগ্রহ কমিটি গঠিত হবে এবং পরবর্তীতে সদস্যদের ভোটে পূর্ণাঙ্গ এলামনাই রূপ পাবে।
২৯ রমজানে বিদ্যালয়ের অডিটোরিয়ামে ইফতার মাহফিল ও আগামী ঈদের পর পূর্ণমিলনী অনুষ্ঠান করার ব্যাপারে সকলের মতামতের ভিত্তিতে সিদ্বান্ত গৃহীত হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন