বড়াইগ্রামে অগ্নিকাণ্ডে কৃষকের ঘর ও গবাদিপশু পুড়ে ছাই

নাটোরের বড়াইগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কৃষক ইয়াছিন মিয়ার দুইটি ঘর ও গবাদিপশু পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার আটঘরিয়া এলাকায় নূর মসজিদ সংলগ্ন নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গরুর ঘরে রাখা ঘুটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই তা রান্নাঘর ও গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। এতে দুটি বিদেশি জাতের গরু, তিনটি ছাগল ও রান্নাঘরের সামগ্রীসহ দুইটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়, কোনমতে রক্ষা পায় শয়ন কক্ষ। পরে এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
খবর পেয়ে মঙ্গলবার ১নং জোয়ারী ইউপি চেয়ারম্যান আলী আকবর ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়াও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থল পরিদর্শন করে সমবেদনা জানান। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার প্রদান করা হয় এবং সাধ্যমত সহায়তার আশ্বাস দেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন