শালিখায় পৃথক ঘটনায় কলেজ প্রভাষক ও বৃদ্ধ কৃষকের মৃত্যু

মাগুরার শালিখা উপজেলায় পৃথক দুটি ঘটনায় এক কলেজ প্রভাষক ও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আড়পাড়া ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক শিরিন সুলতানা দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। কেমোথেরাপি শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রোববার (২২ নভেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি অসুস্থ স্বামী (প্যারালাইসিসে আক্রান্ত শিক্ষক নান্টু লস্কর) ও দুই কন্যাসন্তান রেখে গেছেন। গত বছর তাদের একমাত্র ছেলে সড়ক দুর্ঘটনায় মারা যান। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় জানাজা শেষে বুনাগাতী গোরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে কলেজ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

​অন্যদিকে, রোববার (২২ নভেম্বর) শালিখার আড়পাড়া ইউনিয়নের কুমারকোটা গ্রামে পানিতে ডুবে যাওয়া ধান তুলতে গিয়ে পানিতে পড়ে ঠান্ডায় আব্দুল হাকিম মোল্লা (৮০) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়। সন্ধ্যায় বাড়ি না ফেরায় মাইকিং ও খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৯টার দিকে ধানের জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সোমবার সকাল ১১টায় কুমারকোটা গ্রামের সম্মিলিত গোরস্থানে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top