রংপুরের পীরগঞ্জে অসময়ের বৃষ্টিতে বিপাকে পড়েছেন আমন চাষিরা। মাঠ থেকে ধান কেটে শুকানোর জন্য জমিতে ও খোলা জায়গায় রাখা অবস্থায় শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া হালকা বৃষ্টিতে ভিজে গেছে অনেক কৃষকের কাটা ধান। কোথাও কোথাও জমে থাকা পানিতে ডুবে গেছে ধানের স্তূপ। এতে ধান শুকানো, মাড়াই ও নিরাপদে ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। বৃষ্টি অব্যাহত থাকলে ধানের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি খড় পচে পশুখাদ্যের সংকট ও আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।
স্থানীয় কৃষকেরা জানান, অগ্রহায়ণ মাসে আমন ধান কাটার মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় পুরোদমে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। অনেক কৃষক জমি থেকে ধান কেটে খোলা জায়গায় শুকাতে দিয়েছেন। আবার কেউ কেউ কাটা ধান জমিতেই স্তূপ করে রেখেছেন। এরই মধ্যে বৃষ্টি শুরু হওয়ায় ভিজে গেছে এসব ধান। ফলে সময়মতো ফসল ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
উপজেলার মিঠিপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের কৃষক অথাজাল হোসেন বলেন, ‘এবার দেড় একর জমিতে আমন ধান আবাদ করেছি। ধান পেকে যাওয়ায় কয়েক দিন আগে কেটে জমিতে রেখেছি। ভেবেছিলাম রোদে শুকিয়ে মাড়াই করে ঘরে তুলে নেব। কিন্তু শুক্রবার সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হওয়ায় ধান ভিজে গেছে। এখন ধান কীভাবে ঘরে তুলব, সেটাই বুঝতে পারছি না। জমিতে পড়ে থাকা ধান আবার রোদে শুকাতে হবে। বৃষ্টি আরও কয়েক দিন চললে ধান শুকানো ও মাড়াই করা কঠিন হয়ে যাবে। এত কষ্ট করে ফসল ফলিয়েছি, এখন ঘরে তোলার সময় এসে এমন বিপদে পড়েছি।’
কাশিপুর গ্রামের কৃষক আবু তালেব বলেন, ‘প্রতিবছরের মতো এবারও আমন ধান পেকে যাওয়ায় কেটে জমিতে শুকানোর জন্য রেখেছিলাম। কিন্তু অসময়ের বৃষ্টিতে ধান ভিজে গেছে। আকাশ এখনো মেঘাচ্ছন্ন, আবারও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হলে ধানের গুণগত মান নষ্ট হবে, পাশাপাশি খড় পচে যাবে। এমনিতেই খড় পচে যাওয়ায় গোখাদ্যের সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। ভেজা ধান মাড়াই করাও সম্ভব হচ্ছে না। সময়মতো ধান ঘরে তুলতে না পারলে শুকানো ও মাড়াইয়ের খরচ বাড়বে। আবার বৃষ্টি থেমে গেলে একসঙ্গে শ্রমিকের সংকট দেখা দিতে পারে। সব মিলিয়ে আমরা খুব বিপদে আছি।’
রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সপ্তাহের শুরুতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রোববার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। এতে আমন ধান কাটার মৌসুমে কৃষকদের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, পীরগঞ্জ উপজেলায় মোট ৩২ হাজার ৮০০ হেক্টর চাষযোগ্য জমি রয়েছে। চলতি মৌসুমে এর মধ্যে ২৫ হাজার ৫৯৫ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ করেছেন কৃষকেরা।
পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ বলেন, দেশে ‘ঘূর্ণিঝড় আকভানের উৎপত্তি হয়েছে। কিন্তু তেমন কোনো প্রভাব আমাদের উপজেলায় নেই। তবে শুক্রবার সন্ধ্যা থেকে হালকা বৃষ্টি হচ্ছে। এ সময় অনেক কৃষক আমন ধান কেটে জমিতে রেখেছেন। বৃষ্টির কারণে কাটা ধান ভিজে গেলে কৃষকদের কিছুটা সমস্যা হতে পারে। ধান শুকানোর জন্য রোদ প্রয়োজন। তাই বৃষ্টি থেমে গেলে কৃষকদের দ্রুত ধান রোদে শুকিয়ে নিরাপদে ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে।’
পীরগঞ্জে অসময়ের বৃষ্টিতে বিপাকে আমন চাষিরা, কাটা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তা
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
November 22, 2026
বীরগঞ্জে ৩ কেজি গাঁজা ও ৫০ হাজার টাকাসহ একজন গ্রেপ্তার
November 22, 2026
মাগুরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল, জাসাসের মানববন্ধন অনুষ্ঠিত
November 22, 2026
যশোরের সাবেক ফুটবলার আজিজুল হক জিল্লু আর নেই
November 22, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

পীরগঞ্জে অসময়ের বৃষ্টিতে বিপাকে আমন চাষিরা, কাটা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তা
November 23, 2026
রংপুরের পীরগঞ্জে অসময়ের বৃষ্টিতে বিপাকে পড়েছেন আমন চাষিরা। মাঠ থেকে

প্রতিকূল আবহাওয়ায় মোংলায় বিএনপির বিক্ষোভ মিছিল, নেতৃত্বে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
November 22, 2026
আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগের প্রতিবাদে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা

ফরিদপুরে চার বছরের শিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
November 22, 2026
ফরিদপুরের মধুখালীতে চার বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে আশরাফুল উকিল

বীরগঞ্জে ৩ কেজি গাঁজা ও ৫০ হাজার টাকাসহ একজন গ্রেপ্তার
November 22, 2026
দিনাজপুরের বীরগঞ্জে ৩ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ৫০

সার ডিলার নীতিমালা ২০২৬ বাস্তবায়নে মাগুরা সদরে ডিলারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
November 22, 2026
সার ডিলার নীতিমালা ২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে মাগুরা সদরে সার ডিলারদের