আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগের প্রতিবাদে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বাগেরহাটের মোংলায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২১ নভেম্বর ২০২৬) প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য শেখ ফরিদুল ইসলামের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ মিছিলটি মোংলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রায় পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে।
মিছিলে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, মহিলাদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল চলাকালে নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও মিছিলে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে মোংলার সড়কগুলোতে ব্যাপক জনসমাগমের সৃষ্টি হয়।
মিছিলের বিভিন্ন পর্যায়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ ও শৃঙ্খলাপূর্ণ উপস্থিতি লক্ষ্য করা যায়।



