জামালপুর সরিষাবাড়ীতে চুনিয়া পটল গ্রামের মৃত হাশেম মন্ডলের ছেলে সৌদি প্রবাসী মোঃ রবিউল ইসলামের প্রবাস কালীন সর্বসাকুল্যে ৪০ লক্ষ টাকা ২৫ লক্ষ টাকার স্বর্ণালংকার ও ব্যবসা প্রতিষ্ঠান শুরু করার জন্য নিজের জমি বন্ধক ও গরু বিক্রয়ের দশ লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে ।
তথ্য ও অভিযোগ সূত্রে জানা যায় , প্রবাসী মোঃ রবিউল ইসলামের সাথে একই উপজেলার ভাটারা ইউনিয়নের মহিষাবাদুরিয়া গ্রামের মোঃ সেলিম মন্ডলের মেয়ে মোছাঃ সুমাইয়া আক্তার সাথীর সঙ্গে ২০১০ সালে উভয় পরিবারের সম্মতিতে পারিবারিকভাবে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন । বিবাহের পরবর্তী সময়ে মোঃ রবিউল ইসলাম চর রৌহা বাজারে সার বীজের দোকান করেন । বিয়ের পরবর্তী সংসার জীবনে ৩ বৎসরে তাদের প্রথম পুত্র সন্তান সাফি ও ৫ বৎসরে দ্বিতীয় পুত্র সন্তান সাইমের আগমন হয় । এক পর্যায়ে মোঃ রফিকুল ইসলাম পরিবারের সুখের কথা চিন্তা করে বিয়ের ৭ বছরের মধ্যে সৌদি আরবে পাড়ি জমান । এরপর তার স্ত্রী সাথী আক্তার দুই ছেলেকে নিয়ে সরিষাবাড়ি শিমলা বাজারে ভাড়া বাসায় থাকতে শুরু করেন । স্ত্রী সাথী আক্তার দুই ছেলেকে নিয়ে ২০১৭-২০১৯ এর মধ্যে তিনটি ভাড়া বাসা পরিবর্তন করেন । ২০১৯ সালের ডিসেম্বর মাসে ছুটিতে বাড়িতে আসেন প্রবাসী মোঃ রবিউল ইসলাম । আসার পর তিনি তার স্ত্রীর ঠিক করা ( ভাড়া বাসা ) শিমলা বাজার হাই তালুকদারের ভাড়া বাসায় থাকতে শুরু করেন । এবং তার নিজস্ব ও বিদেশ থেকে আনা অর্থ দিয়ে স্ত্রীকে উক্ত ভাসা থেকে থ্রি পিস বিছানার চাদর কসমেটিক সহ অন্যান্য সামগ্রী বিক্রির সার্বিক ব্যবস্থা করে দেন ।
ছুটি শেষ করে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে পুনরায় সৌদি চলে যান মোঃ রবিউল ইসলাম ।
পরবর্তীতে ২০২৪ সালে ফেব্রুয়ারি মাসে ছুটিতে এসে দেখতে পান তার স্ত্রী সাথী আক্তার অন্য ( জাহাঙ্গীরের ) বাসায় ভাড়া থাকেন । ৩ মাস ছুটির পর ২০২৪ সালের মে মাসে পুনরায় সৌদি আরবে নিজ কর্মস্থলে চলে আসেন ।
এক পর্যায়ে তার স্ত্রী সাথী আক্তার ভাড়া দোকান নিয়ে তার ব্যবসা পরিচালনা করার জন্য প্রবাসী মোঃ রবিউল ইসলামের সাথে কথা বলে এবং পরবর্তীতে ২০২৫ সালে সাবেক এ আর জুট মিলের ভিতরে ভাড়ায় একটি দোকান নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন ।
দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ২০২৬ সালের জানুয়ারি মাসের ১ তারিখে মোছাঃ সুমাইয়া আক্তার সাথী প্রবাসী মোঃ রবিউল ইসলামকে তালাক প্রদান করেন , উক্ত তালাকটি ২০২৬ সালে এপ্রিল মাসের ১ তারিখে রেজিস্ট্রি হয় এবং পরবর্তীতে মোছাঃ সুমাইয়া আক্তার সাথী টাঙ্গাইল জেলা ভুয়াপুর উপজেলার গাবসারা , রাজাপুর গ্রামের আব্দুল বাসেদের ছেলে এ এস আই শাহাদাৎ সরিষাবাড়ী থানায় কর্মরত থাকা অবস্থায় নারী ঘঠিত ঘটনায় জনতার হাতে আটক হয় এবং ২০২৬ সালের এপ্রিল মাসের ৭ তারিখে ২ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন তবে বিয়ের প্রায় এক মাসের মাথায় ২০২৬ সালের মে মাসের ৫ তারিখে মোছাঃ সুমাইয়া আক্তার সাথীর সঙ্গে তাঁর দ্বিতীয় স্বামী মোঃ শাহাদাত হোসেনের বিবাহ বিচ্ছেদ ( তালাক ) সম্পন্ন হয় । উক্ত তালাকের ৫ মাস পর ২০২৬ সালের অক্টোবর মাসের ৬ তারিখে পুনরায় মোছাঃ সুমাইয়া আক্তার সাথীর সঙ্গে তাঁর দ্বিতীয় স্বামী মোঃ শাহাদাত হোসেনের ৫ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে পুনরায় তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন । প্রবাসী মোঃ রবিউল ইসলাম এর তালাক থেকে শুরু করে মোছাঃ সুমাইয়া আক্তার সাথীর সঙ্গে মোঃ শাহাদাত হোসেনের প্রথম বিয়ের পর তালাক এবং দ্বিতীয় বিয়ে এসব প্রকাশের পর প্রবাসী মোঃ রবিউল ইসলাম সৌদি থাকা অবস্থায় উনার বড় ভাই মোঃ রেজাউল ইসলাম বাদী হয়ে ২০২৬ সালের অক্টোবরের ২০ তারিখে সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । উক্ত অভিযোগে মোছাঃ সুমাইয়া আক্তার সাথীকে বিবাদী করে তার ভাই বিদেশ থাকাকালীন এবং ছুটিতে নিয়ে আসা সব মিলিয়ে ৪০ লক্ষ টাকা , ২৫ লক্ষ টাকার স্বর্ণালংকার এবং সাবেক এ আর জুট মিলে দোকান নেওয়ার সময় প্রবাসীর জমি বন্ধক ও গরু বিক্রি করার ১০ লক্ষ টাকা বিভিন্নভাবে ফেরত চেয়ে না তুলতে পেরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে সৌদি প্রবাসী মোঃ রবিউল ইসলামের সাথে মোবাইলে কথা হলে তিনি সাংবাদিকদের বলেন , ২০১০ সালে আমার এবং সাথীর বিয়ের ৭ বছর পর আমি সৌদি আরব আসি । আমি সৌদি আরব আসার পর আমার স্ত্রী আমার দুই সন্তান কে নিয়ে সরিষাবাড়ি শিমলা বাজার ভাড়া বাসায় উঠেন । ২০১৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রায় ৭ – ৮ টি ভাড়া বাসা পরিবর্তন করে । বাসা পরিবর্তন করার প্রশ্নে বিষয় তিনি বলেন , আপনি সকল ভাড়া বাসার মালিকদের সাথে কথা বলে দেখেন আমি দেশে না থাকায় আমার স্ত্রীর ব্যক্তিগত সমস্যার কারণেই এতগুলো বাসা পরিবর্তন করতে হয়েছে । সাথীর সাথে আমার সম্পর্ক থাকা অবস্থায় ২০১৯ সালে যখন আমি ছুটিতে সরিষাবাড়ীতে যাই তখন স্বর্ণালংকার সহ কয়েক লক্ষ টাকা তাকে দিয়ে আসছি এবং পরবর্তীতে ২০২৪ সালে যখন ছুটিতে আসি তখন দুটি আংটি সহ প্রায় ৫ লক্ষ টাকা তাকে দিয়েছে । এছাড়াও বিদেশ থেকে তাকে আমি মোবাইলের বিকাশ একাউন্টে এবং আমার স্ত্রী সাথীর নিজস্ব অগ্রণী ব্যাংক একাউন্টে সবমিলিয়ে প্রায় ২৫ লক্ষ টাকার মতো পাঠিয়েছি । সাথী তার ব্যবসা প্রতিষ্ঠানে ভাড়ায় দোকান নেওয়ার জন্য আমার গ্রামের আবাদী জমি বন্ধক সহ পালের গরু বিক্রি করে ১০ লক্ষ টাকা নিয়ে সিমলা বাজার সাবেক এ আর জোট মিলের ভিতর ভাড়ায় কসমেটিকস এর দোকান নিয়েছে । সে চলতি বছরে জানুয়ারি মাসে আমাকে তালাক দিলেও তা আমার অজানা ছিল তবে তালাক দেওয়ার পরও আমার সাথেই তার ব্যক্তিগত মোবাইল নাম্বারে সহ অন্যান্য নাম্বারে একাধিকবার বিকাশে টাকা নেয় । সে যদি আমার সাথে সংসার নাই করে তবে আমি আমার কষ্টের সকল টাকা সহ স্বর্ণালংকার এবং বাসার সকল আসবাবপত্র ফেরত চাই ।
উক্ত বিষয়ে জানতে চাইলে মোছাঃ সুমাইয়া আক্তার সাথী বলেন , ( রবিউল ইসলাম ) আমার স্বামী থাকা অবস্থায় ১ ভরি সোনা ও ২ টি সোনার আংটি আমাকে দিয়েছিলেন পরবর্তীতে তিনি আবার বিক্রি করেছেন । বিদেশ থাকা অবস্থায় তিনি আমাকে অগ্রণী ব্যাংকে ১৫ লক্ষ টাকা দিয়েছেন যা আমি
ব্যক্তিগত কাজে ও সংসারে খরচ করেছি
সাবেক এ আর জুট মিলের ভিতরে ভাড়ায় কসমেটিকস দোকান নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এ সময় আমি আমার সাবেক স্বামীর কাছ থেকে ২ লক্ষ ৭০ হাজার টাকা নিয়েছি
নাম প্রকাশে অনিচ্ছুক শর্তে ৬ ভাটারা ইউনিয়ন মহিষাবাদুরিয়া গ্রামের অনেকেই সাংবাদিকদের বলেছেন, সাথীরা দুই বোন, সাথী আর ইতি । সাথী কৌশলে তার বাবার কাছ থেকে বাড়ি ভিটা সহ ৬০ শতাংশ জায়গা রেজিস্ট্রি করে নিয়েছে পরবর্তীতে এটা নিয়ে সাথীর ছোট বোন ইতি ও মা শিখা মামলা পর্যন্ত করেছে , অবশেষে মামলাটি জামালপুর জেলা আদালত পর্যন্ত গড়িয়েছে ।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন বলেন , প্রবাসী রবিউলের বড় ভাই রেজাউল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন উক্ত অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো ।




