গুপ্তরা ফ্যামিলি কার্ডে ভুল তথ্য দিলে কঠোর ব্যবস্থা: ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন বললেন, ফ্যামিলি কার্ড সংগ্রহে যদি কোনো গুপ্ত দলের কর্মীরা ভুল তথ্য বা কোনো প্রকার বিভ্রান্ত করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মিরপুরের ৪নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে আজ সোমবার (১২ অক্টোবর) তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম খান বলেন, ১ হাজার ৯১৭ জন ফ্যামিলি কার্ডের তথ্য সংরক্ষণ করবেন। তথ্য সংগ্রহে যদি কোনো গুপ্ত দলের কর্মীরা ভুল তথ্য বা কোনো প্রকার বিভ্রান্ত করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।তিনি বলেন, যদি কেউ ক্ষমতার অপব্যবহার করে ফ্যামিলি কার্ড গ্রহণ করতে চায়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় শফিকুল ইসলাম মিল্টন জানান, অল্প সময়ের মধ্যেই ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতিটি রাস্তা ও ফুটপাত হকারমুক্ত করা হবে। নগরবাসীকে নান্দনিক ফুটপাত উপহার দেওয়া হবে।

এআর

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

ইশরাকের মতো ত্যাগীরা নির্দেশ পায় পদত্যাগের, নুর-রাশেদরা বিএনপির ক্ষতি করলেও টু শব্দ হয় না: জুমা

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়েছেন

Scroll to Top