জেলার সার্বিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ে দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা

মাগুরায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০১ মার্চ ২০২৬) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করা, চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি ত্বরান্বিত করা এবং জনসেবার মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বয় ও আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকলকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় জেলার সামগ্রিক উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন