কেন্দুয়ায় এক নারীর আ*ত্মহ*ত্যা

নেত্রকোণার কেন্দুয়ায় লাকী আক্তার (৩০) নামে এক নারী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে জানা গেছে  কেন্দুয়া থানা পুলিশ সূত্রে ।
মৃত লাকী আক্তারের স্বামী মো. মোজাম্মেল হক ওরফে আরব আলী; উপজেলার আশুজিয়া ইউনিয়নের হাসুয়ারি গ্রামের স্থায়ী বাসিন্দা । দাম্পত্য জীবনে ছিলেন নিঃসন্তান ।
জানা যায়, গত শনিবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যা
অনুমান সাড়ে ৮টায় হাঁসুয়ারি এলাকায় তাঁর বসত বাড়ীর রান্না ঘরের ধন্নার সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে এ আত্মহত্যার ঘটনা ঘটে । পরে জীবিত মনে করে নেত্রকোণা সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাঁকে । উক্ত ঘটনায় ইতোমধ্যে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।
এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ মুঠোফোনে জানান, এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ করে নি কেউ ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন