পঞ্চগড়ের দেবীগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতির মধ্যে একটি পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার দেবীডুবা ইউনিয়নের গালান্ডি কালীবাড়ি চৌরঙ্গী সার্বজনীন দুর্গামণ্ডপে এ ঘটনা ঘটে।মণ্ডপ কমিটি ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১২টা ৭ মিনিট পর্যন্ত মণ্ডপে প্রতিমার কাজ চলছিল। পরে মন্দির কমিটির সভাপতি শচীন্দ্রনাথ রায় মণ্ডপের গ্রিলে তালা দিয়ে বাড়ি চলে যান। শুক্রবার সকালে প্রতিমার কারিগর বিজয় মালাকার কাজ করতে এসে প্রতিমার দুটি অংশ ভাঙা দেখতে পান। পরে তিনি বিষয়টি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে জানান।মন্দির কমিটির সভাপতি শচীন্দ্রনাথ রায় বলেন, সকালে খবর পেয়ে মণ্ডপে গিয়ে তিনি কার্তিকের বাহন ময়ূর ও মহিষাসুরের বাহন মহিষের মূর্তি ভাঙা দেখতে পান।প্রতিমার কারিগর বিজয় মালাকার বলেন, “আমরা গতকাল রাত ১২টা পর্যন্ত প্রতিমার কাজ করেছি। এরপর বাড়িতে চলে যাই। সকালে কাজ করতে এসে দেখি দুটি মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। পরে বিষয়টি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে জানাই।”ঘটনার খবর পেয়ে দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় প্রধান, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মুসা, দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বিমল কুমার রায় ও পঞ্চগড় জেলা সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে।এ ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছেন দেবীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার রায়। তিনি বলেন, “ইতোমধ্যে এ ঘটনায় মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।”দেবীগঞ্জ সার্কেলের এএসপি বিমল কুমার রায় বলেন, “প্রাথমিক তদন্তে এখনো উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। মন্দির কমিটি ও চেয়ারম্যানের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে এটি কোনো সাম্প্রদায়িক ঘটনা বলে প্রতীয়মান হয়নি। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।”
জনপ্রিয় খবর
জামায়াত আমিরের বক্তব্য শুনে মানুষ এখন হাসি-তামাশা করছে: রাশেদ খাঁন
October 19, 2026
কিশোর গ্যাং প্রতিরোধে হচ্ছে কমিটি, নেতৃত্বে থাকবেন ইউএনও-ওসি
October 19, 2026
রংপুর সাহিত্য একাডেমির ১৮১ তম সাপ্তাহিক সাহিত্য আসর
October 19, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

দেবীগঞ্জে পে ফিক্সেশনের নামে শিক্ষকদের কাছ থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা আদায়ের অভিযোগ
October 19, 2026
পঞ্চগড়ের দেবীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পে ফিক্সেশনের জন্য শিক্ষকপ্রতি

ইশরাকের মতো ত্যাগীরা নির্দেশ পায় পদত্যাগের, নুর-রাশেদরা বিএনপির ক্ষতি করলেও টু শব্দ হয় না: জুমা
October 19, 2026
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানিয়েছেন

পূজায় নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, তবে এতে অংশ নিলে ঈমান থাকবে না: জাতীয় মসজিদের খতিব
October 19, 2026
দেশে বসবাসরত অমুসলিমদের পূর্ণ নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব হলেও উদারতার

জামায়াত আমিরের বক্তব্য শুনে মানুষ এখন হাসি-তামাশা করছে: রাশেদ খাঁন
October 19, 2026
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বললেন, জামায়াতে ইসলামীর আমির ডা.

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের বিরুদ্ধে মামলা করবে দুদক
October 19, 2026
ফারমার্স ব্যাংকের সাবেক পরিচালক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ