নীলফামারী সদর উপজেলার মাদ্রাসা শিক্ষা বোর্ডের জুনিয়র ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় ০৬ জন ট্যালেন্টপুল ও ১৫ জন সাধারণ বৃত্তি পেয়েছে মানারাত মাদ্রাসায় শিক্ষার্থীরা। অবিস্মরণীয় ফলাফলে আনন্দিত শিক্ষার্থী শিক্ষক,শিক্ষিকা,অবিভাবকদের মাঝে।আলোচনার শীর্ষবিন্দু হিসেবে এলাকাজুড়ে।এই সাফল্যে উপলক্ষে কৃতি শিক্ষার্থীদের মাঝে মাদ্রাসা চত্বরে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাবেয়া বালিকা বিদ্যা নিকেতন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মানারাত মাদ্রাসার সভাপতি মজিবুর রহমান ও পরিচালক আলমগীর হোসেন সহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকা ও অবিভাবকবৃন্দ।বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ইমাম সাব্বির হোসেনের মাতা রুকাইয়া ইয়াসমিন বলেন,সকল কৃতিত্ব মাদ্রাসার শিক্ষকদের। স্যারদের পরিশ্রমের মাধ্যমে আজ এ সুনাম অর্জন হয়েছে।মাদ্রাসার পরিচালক আলমগীর হোসেন বলেন, সদর উপজেলা জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্বে শীর্ষে মানারাত মাদ্রাসা হওয়া আমরা আনন্দিত। শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি ধন্যবাদ প্রকাশ করি।সেইসাথে তিনি আরও বলেন মানারাত মাদ্রাসা হবে উত্তরে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।






