বান্দরবানে জেএসএস স্বশস্ত্র সন্ত্রাসী বাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনীর গুলা গুলির ঘটনায় একজন জেএসএস সদস্য নিহত নিহত জেএসএস সদস্য | ছবি: সংগৃহীত
বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনায় এক সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত ব্যক্তি পাহাড়ের সশস্ত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সদস্য বলে জানা গেছে। তবে নিহতের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। আজ (সোমবার, ২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের মুরুং বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, রুমা সড়কের রোয়াংছড়ি উপজেলার মুরুঙ্গ বাজার এলাকায় জেএসএস সদস্যরা গাড়ি আটক করে চাঁদা উত্তোলন করছে এমন খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে পৌঁছালে অস্ত্রধারী সন্ত্রাসীরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়
এসময় সেনাবাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে দু’পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ গোলাগুলি হয়। এ ঘটনায় অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপের এক জন জেএসএস স্বশস্ত্র সন্ত্রাসী বাহিনী সদস্যের মৃত্যু হয়।
পরে ঘটনাস্থল থেকে অস্ত্র গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এদিকে এ ঘটনার পর থেকে ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ওসি হুমায়ূন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন, ‘রোয়াংছড়ি উপজেলার মুরুঙ্গ বাজার এলাকায় সেনাবাহিনীর সঙ্গে জেএসএসের গোলাগুলির ঘটনা ঘটে এতে জেএসএসের এক সদস্য আহত হলে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয় কর্তব্যরত, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।






