চলে গেলেন খুলনার দিঘলিয়ায় সামাজিক ব্যক্তিত্ব বিকাশ চন্দ্র ঘোষ। দিঘলিয়া প্রেসক্লাবের শোক বিবৃতি

খুলনার দিঘলিয়ায় সামাজিক ব্যক্তিত্ব
উপজেলার দিঘলিয়া গ্ৰামের মুকন্দ ঘোষের পুত্র বিকাশ চন্দ্র ঘোষ (৫৮ ) খুলনা সিটি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ইন্তেকাল করেছেন । কালিবাড়ি শ্মশানে দুপুর ২ টায় তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
 মৃত্যু কালে তিনি দু ‘পুত্র , এক স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জীবন দশায় তিনি নিজ গুণাবলীতে হিন্দু-মুসলিম সকলের প্রিয় দাদা ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিকাশ চন্দ্র ঘোষ হিন্দু ধর্মাবলম্বী হয়েও সমাজ পরিবর্তনে কাজ করে গেছেন। তিনি জীবন দশায় বহু সামাজিক প্রতিষ্ঠানে সহযোগিতা করেছেন।
বিকাশ চন্দ্র ঘোষ সৃষ্টিকর্তার সৃষ্ট সকল ধর্মের মানুষের মাঝে কোন ভেদাভেদ নেই এই আদর্শকে মনে প্রাণে ধারণ করে সকলের জন্য কাজ করে গেছেন। মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে তার ছিল সত্যস্পূর্ত অংশগ্রহণ এবং পরিবর্তনশীল সমাজ গঠনে নিজেকে বিলিয়ে দিয়েছেন তিনি । সামাজিক সম্প্রীতি ও বন্ধনের জন্য ধর্ম বর্ণের উর্ধ্বে উঠে তিনি যে আদর্শ স্থাপন করেছেন তা  ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুকরণীয় হয়ে থাকবে অনন্তকাল।
তার মৃত্যুতে দিঘলিয়া বাসী সদা হাস্যোজ্জ্বল সাদা মনের বিভিন্ন গুণাবলী সম্পন্ন একজন আদর্শবান ও সৎ মানুষকে
 হারিয়ে যে শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে, তা সহজে মোচন হবার নয়। পরপারে তিনি ভালো থাকুন—এই প্রার্থনা সকলের।
শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, (ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক) মোঃ জামাল হোসেন, নির্বাহী সদস্য এম ফরহাদ কাদির, এস এম রফিকুল ইসলাম বাবু, মোঃ শামীম হক, এস এম হাবিবুর রহমান তারেক, সিনিয়র সহ সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ, সহ সভাপতি ইন্জিনিয়ার এস এম ওয়াহিদ মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম আসাদুজ্জামান, সহ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ ওয়াছিক উল্লাহ হোসাইনী রাজিব, দপ্তর সম্পাদক মোঃ আশরাফ হোসেন, প্রচার সম্পাদক মোঃ সালাহ উদ্দিন মোল্যা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম রূপম, ক্রীড়া সম্পাদক মোঃ রানা মোল্লা, কার্যকরী সদস্য আরিফুল ইসলাম হাসান, এস এম শামীম, সদস্য মল্লিক মোকছেদুর রহমান খোকন, মোঃ হাবিবুর রহমান মল্লিক, অধ্যাপক মোঃ লোকমান হোসেন, এস এম মেহেদী হাসান, কিশোর কুমার দে, এস এম শামীম ২, শেখ রুবেল, রাজু আহমেদ প্রমূখ।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন