গত রবিবার মাগুরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৯টায় থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলেছে।প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন, এডভোকেট,শিব প্রসাদ বাবু সোনা,। আইনজীবী সমিতির অফিস কক্ষে ভোট নেয়া হয়েছে ।এবার ভোটার সংখ্যা ছিল ২৮৭ জন।
সভাপতি পদে লড়েছেন , এডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস, এডভোকেট, মিজানুর রহমান, এডভোকেট মনজুরুল আযম জিন্নাহ,। সাধারণ সম্পাদক পদে লড়ছেন এডভোকেট শাহেদ হাসান টগর, এডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল, এডভোকেট শফিকুল ইসলাম শফিক সহ ১৭ পদে নির্বাচন হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন এড, মিজানুর রহমান মিজান, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এড, শাহেদ হাসান টগর। সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সকল ভোটারদের ধন্যবাদ জানান নির্বাচিত সভাপতি , সম্পাদকসহ নির্বাচিত সদস্যরা।






