লংগদুতে ওয়ামি কতৃক নবনির্মিত মসজিদ কমপ্লেক্সের উদ্বোধন

০৯ ফেব্রুয়ারি, ২০২৬ ইং সোমবার সকাল ১১ টায় রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার পশ্চিম বাইট্টাপাড়ায় ওয়ার্ল্ড  এসেম্বলি অব মুসলিম ইয়ুথ (ওয়ামী) কতৃক নবনির্মিত মসজিদ কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
মসজিদ কমপ্লেক্সের উদ্বোধনপুর্ব এক আলোচনা সভা মসজিদ কমিটির সভাপতি মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে ও ওয়ামী লংগদু উপজেলা প্রতিনিধি আব্দুল জব্বারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ামী কান্ট্রি ডিরেক্টর ডাক্তার মোঃ রিদোয়ানুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সালাহউদ্দিন মিয়াজি।
উপস্থিত ছিলেন রাঙ্গামটি ইসলামীক সেন্টার,  চেয়ারম্যান এডভোকেট মোঃ মোখতার আহম্মেদ, ভাইস-চেয়ারম্যান ও জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ আব্দুল আলীম, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ামী রাঙ্গামাটি জেলা প্রতিনিধি এবং  ইসলামীক সেন্টারের নির্বাহী সদস্য  এডভোকেট মোঃ হারুনুর রশিদ, ইসলামীক সেন্টারের নির্বাহী সদস্য ও জেলা জামায়াতে  ইসলামীর সেক্রেটারি মোঃ মানছুরুল হক,
বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, মাইনীমুখ ইসলামীয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ফেরদৌস আলম, গাথাছড়া বায়তুশশরফ মাদ্রাসা কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহম্মদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি তাজ মাহমুদ, এসিসট্যান্ট সেক্রেটারি মোঃ শিহাব উদ্দীন, উপজেলা কর্মপরিষদ সদস্য ছিদ্দিকুর রহমান খোকন, এ আলম, এবং মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুল জলিল প্রমুখ।
আয়োজকরা জানান, উদ্বোধন হওয়া ওয়ামি কমপ্লেক্স ভবনে রয়েছে দ্বিতল বিশিষ্ট সুপরিসর মসজিদ। ইসলামী শিক্ষার কার্যক্রম পরিচালনা করার জন্য রয়েছে একটি মাদ্রাসা ও মসজিদের ইমামের জন্য রয়েছে বাসভবন।
অতিথিরা বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এই পাহাড়ি অঞ্চল অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। বিশেষ করে ইসলামী শিক্ষার দিক থেকে অনেকাংশে সুবিধা বঞ্চিত। অন্যতম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশের উন্নয়ন কর্মকান্ডে,বিশেষকরে ইসলামী শিক্ষার মানোন্নয়নে ওয়ামী গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তবে মসজিদ মাদ্রাসা যে উদ্দেশ্যে প্রতিষ্টিত করা হয়েছে তা যেন বাস্তবায়িত হয় সেই দায়িত্ব এলাকাবাসী সকলের।
উল্লেখ্য, ওয়ার্ল্ড এসেম্বলি অব মুসলিম ইয়ুথ (ওয়ামি) সৌদি আরবভিত্তিক একটি আন্তর্জাতিক দাতা সংস্থা। বিগত ৫২ বছর ধরে বিশ্বের প্রায় সবকটি দেশে শিক্ষা, সংস্কৃতি, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে জরুরি ত্রাণ তৎপরতা, নারীর ক্ষমতায়নসহ নানাবিধ আর্থ-সামাজিক ও যুব উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এর প্রধান কার্যালয় সৌদি আরবের রাজধানী রিয়াদে।
১৯৭২ সালে রিয়াদে অনুষ্ঠিত আন্তর্জাতিক যুব সম্মেলনে গৃহীত প্রস্তাবনার আলোকে সৌদি আরবের তৎকালীন বাদশাহ কিং ফয়সালের রাজকীয় ফরমানে ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইয়ুথ (ওয়ামি) প্রতিষ্ঠিত হয়। ওয়ামী জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংস্থাসহ নানা আন্তর্জাতিক ফোরামের সক্রিয় সদস্য হিসেবে বিশ্বব্যাপী ভূমিকা রেখে আসছে। ২০০০ সাল থেকে ওয়ামী বাংলাদেশ সরকারের এনজিও বিষয়ক ব্যুরোর নিবন্ধিত সংস্থা হিসেবে দেশের বিভিন্ন জেলাসমূহে ও প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন